Sunday, March 15, 2026

পাক-সেনার গুলিবর্ষণের জেরে মৃত্যু ভারতীয় দুই সেনা ও এক বিএসএফ জওয়ানের

Date:

Share post:

উত্তর জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি। পাকিস্তানের গুলিতে উরিতে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। উরি, গুড়েজ সেক্টরে আহত ৭ ভারতীয় নাগরিক। তাংধার, উরি, গুরেজ, কেরন সেক্টরে চলছে গুলিবর্ষণ। পাকিস্তানের সেনাবাহিনীর গুলির জবাব দিচ্ছে ভারতও। জানা যাচ্ছে, সকাল থেকেই চলছে এই গুলির লড়াই। পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় দুই সেনা ও এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় গুরুতর আহত হওয়া বিএসএফের উপ-পরিদর্শক রাকেশ ডোভাল আহত হয়ে মারা যান। তিনি ছিলেন উত্তরাখণ্ড ঋষিকেশের গঙ্গা নগরীর বাসিন্দা।

সেনাদের মতে, ডোভালকে বারামুল্লার এলওসিতে বিএসএফ আর্টিলারি ব্যাটারীতে মোতায়েন করা হয়েছিল। তিনি ১৩১৫ ঘন্টা ধরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন। অবশেষে মারা যান। অপর এক জওয়ান কনস্টেবল ভাসুল রাজা। তাকে একই ফরওয়ার্ড ডিফেন্ডেন্ট লোকেশনে মোতায়েন করা হয়েছিল।

সেনাবাহিনীর সূত্রে খবর, ওই এলাকা থেকে জরুরি অবস্থায় সরানো হচ্ছে বাসিন্দাদের। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রথমে দুপুরের দিকে বান্ডিপোড়া জেলার গুড়েজ সেক্টরের ইজমার্ট থেকে প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে। এর কয়েক মিনিট পরেই কুপওয়ারা জেলার কেরান সেক্টরে আরো একদফা গুলি চালানো হয় বলেই সেনা সূত্রে খবর। পাকিস্তানি সেনাবাহিনী বারামুল্লা জেলার উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর দিকে গুলি চালিয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-১৫ জিবির বেশি গুগল ফোটোজের জায়গা ব্যবহার করলে লাগবে টাকা! স্যুইচ করুন ‘Google Takeout’-এ

spot_img

Related articles

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...