Saturday, March 14, 2026

সোমেন নেই, আমহার্স্ট স্ট্রিটের পুজোয় শিখা-রোহন

Date:

Share post:

আমহার্স্ট স্ট্রিটের পুজো মানেই সোমেন মিত্র। ভাবাই যায় না সোমেনবিহীন এই পুজো। ‘ছোড়দা’কে ছাড়া সেই পুজো প্যান্ডেলে এসে চোখের জল তাই বাধা মানল না সোমেন-জায়া শিখার। সাক্ষী রইল আলোর রোশনাইয়ে মেতে থাকা শহর কলকাতা।

প্রত্যেকবার আমহার্স্ট স্ট্রিট কালী পুজোর মধ্যমণি সোমেন মিত্র। কয়েক দশক দেখেছে কলকাতা। কলকাতা জানে সাদা পাঞ্জাবী-ধুতি-চটির মানুষটার পুজো এটা। কে আসেননি এই পুজোয়? সোমেন চলে যাওয়ার পর সাড়ে তিন মাস পেরোয়নি… যেন এই তো আসবেন ছোড়দা!

২০২০-র এই পুজোয় শুধুই শূন্যতা। শুক্রবার সন্ধ্যায় আলো ছিল, ফুল ছিল, প্রদীপ জ্বলেছে। কিন্তু সোমেন হারানোর স্মৃতি নিয়ে যেন দাঁড়িয়ে ছিল পুজো প্রাঙ্গন। প্যান্ডেলে সোমেনকে নিয়ে ফটোর কোলাজ, প্রদর্শনী যে অতীতে প্রবেশ করে স্মৃতি মেদুর করেছে স্মৃতির স্মরণিকে।

আগেই প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছিলেন প্রদীপ ভট্টাচার্য। উদ্যোক্তারা শিখা-রোহনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বারবার অনুরোধ করেছিলেন আসার জন্য। সোমেনের নামেই যে পুজো, সেই পুজোয় শিখা আসবেন না তা হয় নাকি। তাঁকে দেখে বেরিয়ে আসেন এলাকার মানুষ। আবেগ ধরে রাখতে পারেননি শিখা। আর একটু দূরে সোমেনের অভিন্ন হৃদয় বাল্যবন্ধু বাদল ভট্টাচার্য। গোটা পরিবেশে বিহ্বল বাদল। অনুভবে পাঁজরে দাঁড়ের শব্দ। চোখের কোন চিকচিক।

‘সোমেনদার’ এই পুজোয় আসেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এবারও তিনি ছিলেন শিখা-রোহন-বাদলের সঙ্গে। অতীতের স্মৃতি হাতড়ে তিনিও বলছেন, বড্ড খারাপ লাগছে। এ মন খারাপের কোনও ব্যাখ্যা দিতে পারব না।

আরও পড়ুন- বঙ্গে নিষিদ্ধ, বাজি পোড়ানোয় তেলেঙ্গানা পেল দু’ঘণ্টার ‘সুপ্রিম ছাড়পত্র’

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...