Saturday, May 30, 2026

ত্রিপুরায় বিপ্লবকে বার্তা দিতে দেওধরকে সরালো বিজেপি

Date:

Share post:

ত্রিপুরায় পালাবদলের অন্যতম কারিগর তথা রাজ্যের পর্যবেক্ষক সুনীল দেওধরকে ত্রিপুরার দায়িত্ব থেকে সরাল কেন্দ্রীয় বিজেপি। পরিবর্তে তাঁকে অন্ধ্রপ্রদেশে দলের সহ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। এই রদবদলকে দিল্লির তরফে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে থাকার বার্তা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরকার ও দলের অভ্যন্তরেই ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ পুঞ্জিভূত হয়। তাঁর উল্টোপাল্টা নানা মন্তব্যে দলকে বারবার জনমানসে হাস্যাষ্পদ হতে হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারী মনোভাবের অভিযোগ ছিল বিস্তর। সম্প্রতি কংগ্রেস ও তৃণমূল হয়ে বিজেপিতে আসা বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে প্রায় ১৮ জন বিধায়ক মুখ্যমন্ত্রী বদলের দাবিতে দিল্লি যান। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে তাঁরা দাবিও জানান।ত্রিপুরা রাজ্য রাজনীতি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বদলের এই দাবিতে মদত দিয়েছিলেন সুনীল দেওধর। তাঁর এই ভূমিকা দিল্লির নেতারা ভাল চোখে দেখেননি। মুখ্যমন্ত্রী বদল হলে বিজেপি সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা ছিল নাড্ডাদের। তাই দেওধরকে রাজ্য থেকে সরিয়ে একদিকে দলের বিদ্রোহী শিবিরকে সমঝে চলার বার্তা দেওয়া হল তেমনি অন্যদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে পাশে থাকার বার্তা দিল বিজেপি।

আরও পড়ুন-সীমান্তে পরীক্ষা চাইলে উপযুক্ত জবাব পাবে, সেনাদের সঙ্গে দেওয়ালি কাটিয়ে হঁশিয়ারি মোদির

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...