Thursday, May 14, 2026

প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বাংলার জামাই অমিতাভ

Date:

Share post:

রবিবার শেষ হয়েছে একটি অধ্যায়। মন ভালো নেই বাঙালির। এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। একটানা চল্লিশ দিন লড়াই করার পর রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উদয়ন পণ্ডিৎ।

আরও পড়ুন : কিংবদন্তির মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আর সকলেই মতো স্মৃতি ভারাক্রান্ত বাংলার জামাই অমিতাভ বচ্চনেরও। রাত সাড়ে ১১টা নাগাদ টুইটারে শোকপ্রকাশ করলেন বাংলার জামাইবাবু অমিতাভ বচ্চন। লিখলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী অভিনেতা’।

বলিউডের মেগাস্টার টুইট করেন, ‘ ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন হল। অত্যন্ত ভদ্র মানুষ ও প্রতিভাশালী। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে শেষ দেখা হয়েছিল। তাঁর আত্মার শান্তিতে প্রার্থনা করছি।’

আরও পড়ুন : ও কোনওদিন মরবে না। সারাজীবন আমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকবে : সাবিত্রী চট্টোপাধ্যায়

২০১৮ সালে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শেষবার দুই কিংবদন্তির দেখা হয়েছিল। সেটাই প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অমিতাভ বচ্চনের শেষ সাক্ষাৎ। সেই শেষ ছবিটি প্রকাশ করে বিগ বি কিংবদন্তি অভিনেতাকে শেষশ্রদ্ধা জানান। গত বছর শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি অমিতাভ। তাই সৌমিত্রের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...