Thursday, May 14, 2026

আদরের নাতনি আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা অমিতাভ বচ্চনের

Date:

Share post:

দাদু-ঠাকুমার সঙ্গে নাতি-নাতনির সম্পর্ক এমনই যে, তা না-থাকলে মানুষের শৈশব সম্পূর্ণ হয় না। ছোট্ট আরাধ্যাও বড় হচ্ছে ঠাকুরদা ঠাকুমার সান্নিধ্যেই। তিনি আবার যে সে মানুষ নন। স্বয়ং বিগ বি বলে কথা। ঠাকুরদা অমিতাভ বচ্চন যে আদরের নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিন শুরু করবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : এত বছর পর লাকি আলির গলায় ‘ও সনম’, চোখে জল আনল ফ্যানদের

আজ আরাধ্যার জন্মদিন। ৯ বছরে পড়ল সে। ঠাকুরদা অমিতাভ বচ্চন আদরের নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকালে ইনস্টাগ্রাম প্রোফাইলে নাতনিকে নিয়ে আদরের পোস্ট করলেন বিগ বি।

আরাধ্যার নানা বয়সের ছবি দেওয়া একটি কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে আরাধ্যা…অল মাই লাভ।’

আরও পড়ুন : প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বাংলার জামাই অমিতাভ

প্রতিবছরই মহাধুমধামে এদিন পার্টির আয়োজন করা হয়। বহু মানুষের সমাগম ঘটে এদিন। সেই ছবি ছড়িয়েও পড়ে ভক্তমহলে। তবে এবছর বেশ খানিকটা ম্লান বচ্চন পরিবার। পরিস্থিতির দিকে তাকিয়ে কোনও পার্টির আয়োজন করল না পরিবারের সদস্যরা। তবে ঘরোয়া সেলিব্রেশন অবশ্যই হবে।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...