Monday, April 13, 2026

নাবালিকা যমজ বোনদের ধর্ষণের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : নাবালিকা যমজ বোনদের ধর্ষণের অভিযোগ মামাতো ভাইয়ের বিরুদ্ধে। রাজধানীর মুগদার ব্যাংক কলোনি এলাকায় ১১ বছরের দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফরহাদ (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ফরহাদ সম্পর্কে ধর্ষিতাদের মামাতো ভাই। গত বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। এ ঘটনা পর ওই দুই বোনের মাসি মুগদা থানায় মামলা করেন। পুলিশ এখনও অভিযুক্তকে আটক করতে পারেনি।

এদিকে, রবিবার বিকাল ৪টা ৪০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য যমজ দুই নাবালিকাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসে মুগদা থানার পুলিশ।

এ বিষয়ে মুগদা থানার এসআই এনামুল করিম জানান, বুধবার দুপুর ১টার দিকে মুগদা ব্যাংক কলোনি এলাকায় একটি ভবনের তিনতলায় সুকৌশলে জমজ দুই বোনকে ডেকে নিয়ে প্রথমে একজনকে পরে আরেকজনকে ধর্ষণ করে। বাড়িতে গিয়ে মায়ের কাছে সব বলে দেয় ওই দুই বোন। পরে নিজেরা বসে মীমাংসা করতে চাইলে মেয়দের মাসি এতে রাজি না হয়ে থানায় মামলা করেন।

আরও পড়ুন-ফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...