Thursday, May 14, 2026

কোভিড সুনামির আশঙ্কায় নয়া নির্দেশ জারি মহারাষ্ট্রে

Date:

Share post:

দিন কয়েক আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, করোনা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য দেখালে এরপর কোভিডের সুনামি হতে পারে। তখন তা আর সামাল দেওয়া যাবে না। তাই সবাইকে যথাযথ কোভিড প্রটোকল ও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। করোনা অতিমারিতে এমনিতেই দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর এবার নয়া নির্দেশিকা জারি হল মহারাষ্ট্রে। এখন থেকে দিল্লি, গুজরাট, রাজস্থান ও গোয়া থেকে যেসব মানুষ মহারাষ্ট্রে আসবেন তাঁদের বাধ্যতামূলকভাবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে। অর্থাৎ এরাজ্যে প্রবেশের জন্য দিল্লি, গুজরাট, রাজস্থান ও গোয়া থেকে আসা মানুষজনের কোভিড টেস্ট মাস্ট।

মহারাষ্ট্র সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, বিমানযাত্রীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগের কোভিড টেস্টের রিপোর্ট ও ট্রেনযাত্রীদের ক্ষেত্রে ৯৬ ঘণ্টা আগে করা রিপোর্ট পেশ করলে তবেই যাত্রীদের রাজ্যে প্রবেশাধিকার থাকবে। শুধুমাত্র আরটি-পিসিআর পদ্ধতিতে করা রিপোর্টই গ্রাহ্য হবে। বাসযাত্রীদের ক্ষেত্রে আন্তঃরাজ্য চলাচলের চেকপোস্টে রিপোর্ট দেখাতে হবে। যারা টেস্ট না করিয়ে বিমানবন্দর বা স্টেশনে আসবেন তাঁদের জন্য সেখানে কোভিড টেস্টের যে ব্যবস্থা থাকবে সেখানেই নিজেদের খরচে টেস্ট করাতে হবে। কোভিড রিপোর্ট নেগেটিভ হলে এবং কোনও শারীরিক উপসর্গ না থাকলে তবেই মিলবে মহারাষ্ট্রে ঢোকার ছাড়পত্র।

আরও পড়ুন-আরও এক কংগ্রেসি ভাবধারার নেতাকে হারাল দেশ, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...