Friday, April 24, 2026

মর্মান্তিক! গুজরাটের কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত ৬

Date:

Share post:

মর্মান্তিক কাণ্ড! শুক্রবার ভোররাতে গুজরাটের রাজকোট শহরের সর্দার নগরে একটি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। প্রশাসন সূত্রে খবর, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে প্রথমে আগুন লাগে। আইসিইউ থেকেই আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন : করোনা টিকা তৈরি কদ্দূর? অগ্রগতি জানতে মোদি যাবেন সেরাম ইনস্টিটিউট

রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালের ইনটটেনসিভ কেয়ার ইউনিটে ১১ জন কোভিড রোগী ভরতি ছিলেন। রাজকোট শহরের এই হাসপাতালটিতে কোভিড রোগীদের চিকিত্‍‌সা করা হত। সবমিলিয়ে মোট ৩৩ জন করোনা রোগীর চিকিত্‍‌‍সা চলছিল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হলেও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকলের আধিকারিকরা আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছেন। দমকলের এক আধিকারিক জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...