Saturday, June 13, 2026

ভারতে দ্রুত আসছে ভ্যাকসিন, কারা পাবেন? জানালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সঠিকভাবে দিন তারিখ জানাতে না পারলেও খুব দ্রুতই দেশে মিলবে করোনা ভ্যাকসিন। আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার, দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, ভারতে তিনটি ভ্যাকসিনের শেষ পর্যায়ে ট্রায়াল চলছে। ভ্যাকসিনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই এসে যাবে।

কিন্তু কারা পাবেন করোনার ভ্যাকসিন?
এই প্রশ্ন উঠেছে দেশজুড়ে। তার উত্তরে প্রধানমন্ত্রী জানান, কোভিড যোদ্ধা এবং জটিল অসুখে আক্রান্ত প্রবীণরা সবার আগে ভ্যাকসিন পাবেন। এই বিষয়ে কেন্দ্র-রাজ্য আলোচনা হয়েছে। তার মধ্যে দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ভ্যাকসিনের বণ্টন নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে এ দিনের বৈঠকে জানান মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের তরফে ছিলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:সৌরভ-সৌমিত্রর তরজায় উত্তপ্ত উত্তরবঙ্গের হিমেল হাওয়া

প্রধানমন্ত্রী বলেন, দেশে যতদিন না ভ্যাকসিন সম্পূর্ণভাবে এসে যাচ্ছে ততদিন সবাইকে করোনা বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া বা দূরত্ব বিধি মেনে চলা ভুললে চলবে না।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...