Wednesday, June 3, 2026

কৃষকদের সমর্থনে এবার অবস্থান-বিক্ষোভে তৃণমূল, সূচি ঘোষণা মমতার

Date:

Share post:

কৃষকদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার জনবিরোধী বিল প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছিলেন তিনি। এবার সেই আন্দোলনের রূপরেখা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। কৃষিবিল প্রত্যাহারের দাবিতে ৮, ৯, ১০ ডিসেম্বর গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবে তৃণমূল। নেতৃত্ব দেবেন পূর্ণেন্দু বসু, বেচারাম মান্নারা। তাদের সঙ্গে থাকবে তৃণমূলে ক্ষেতমজুর, কৃষকদের সংগঠন।

আরও পড়ুন : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক কৃষকদের

কৃষকদের পাশে থাকায় বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর সহমর্মিতার কথা জানাতে দিল্লি-হরিয়ানা সীমানায় উপস্থিত হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে ফোন করে আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে সিঙ্গুর আন্দোলনের কথা স্মরণ করে এদিন টুইট করেন মমতা। এরপর দলীয় বৈঠক কৃষি বিলের বিরোধিতা আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন তিনি।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...