Monday, April 6, 2026

“আমরা রাজীবপন্থী”, একেবারে শুভেন্দু স্টাইলে হাওড়া জুড়ে বনমন্ত্রীর পোস্টার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

শুভেন্দু অধিকারী পর্বের মধ্যেই সম্প্রতি জল্পনা তৈরি করছেন রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। একেবারে একই স্টাইলে। শুভেন্দুর মতোই “অরাজনৈতিক” কর্মসূচি, “ইঙ্গিতপূর্ণ” মন্তব্য, দলের কোনও একটা অংশের বিরুদ্ধে “বিস্ফোরণ”, “ক্ষোভ”, “পোস্টার-ফেস্টুন-ব্যানার”!
উত্তর কলকাতার শ্যামবাজারের পর এবার রাজীবের নিজের এলাকা হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রীর নামে অনুগামীদের পোস্টার ঘিরে চাঞ্চল্য। জোর জল্পনা।

আজ, সোমবার সকালে ডোমজুড়ের বাসিন্দারা দেখেন ৬ নম্বর জাতীয় সড়ক, শলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে। রাজীবের ছবি দিয়ে কোথাও লেখা ”ছাত্র যুব নয়নের মণি”। আবার কোথাও ”স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক রাজীব ব্যানার্জি জিন্দাবাদ”, “আমরা দাদাকে ভালোবাসি”, “আমরা রাজীবপন্থী” ইত্যাদি।

রাজীব বন্দ্যোপাধ্যায়-এর ছবি দিয়ে পোস্টার পড়েছে নবান্ন চত্বরেও। যে রাস্তায় মুখ্যমন্ত্রীর দু’বেলা যাওয়া-আসা। সেখানে লেখা “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে”, ”আমাদের অনুপ্রেরণা দাদা” ইত্যাদি। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নবান্ন সংলগ্ন কোনা এক্সপ্রেস ওয়ের বিভিন্ন জায়গা-সহ হাওড়া ময়দান,পুরসভা চত্ত্বর, ড্রেনেজ ক্যানেল রোডে পোস্টারে পোস্টারে ছয়লাপ। বনমন্ত্রীকে জননেতার সঙ্গে তুলনা করেও পড়েছে পোস্টার। যদিও এই পোস্টারগুলি রাতের অন্ধকারে কে বা কারা লাগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে পোস্টার নিয়ে শুভেন্দুর মতো রাজীব বন্দ্যোপাধ্যায়েরও কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দলের বিদ্রোহীদের নাম না করে কটাক্ষের সুরে বলেন, জঙ্গলে একজন “হুক্কাহুয়া” করলে অনেকেই সুর মেলায়!

আরও পড়ুন-বিপুল সমর্থন, কৃষকদের ডাকা বনধে ঐক্যের চেষ্টা বিরোধীদের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...