Saturday, March 14, 2026

ঘুমের ওষুধের মাত্রা কমানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

খুব ধীরে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনো সঙ্কটজনক। আজ সকাল ১০ টায় চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি মেডিকেল বোর্ড বসে। এই বৈঠকের পর হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও মেকানিকাল ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ক্রিয়েটিনিন স্বাভাবিক। কিন্তু পটাশিয়ামের মাত্রা চিন্তা বাড়াচ্ছে। ক্রমশ কমছে পটাশিয়ামের মাত্রা। শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি দেখে ভেন্টিলেশন সরিয়ে দেওয়া হতে পারে। ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। তাঁর ফুসফুসের প্যাচ এখনো আছে ।

আজ সকালে প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক রয়েছে। শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ক্রমশ কমছে। বাড়ছে অক্সিজেন লেভেল। হৃদযন্ত্রের অবস্থা স্থিতিশীল। ২৪ ঘন্টা তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন : সামান্য উন্নতি হলেও এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্টের কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । তাঁর বয়স হয়েছে ৭৪ বছর । ডক্টর কৌশিক চক্রবর্তী ও ডক্টর সৌতিক পান্ডার তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...