Wednesday, May 13, 2026

কাল রাজ্যে আসছেন মোহন ভাগবত

Date:

Share post:

শনিবার দুদিনের সফরে বাংলায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এবারের সফরে জেলায় জেলায় সংঘের কাজকর্ম পর্যালোচনা করবেন তিনি। জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর কলকাতায় আরএসএসের কার্যালয় কেশব ভবনে কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভাগবত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে ওই এলাকার প্রচারকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও মোহন ভাগবতের সঙ্গে দেখা করবেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তাপের মধ্যে মোহন ভাগবতের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...