Thursday, May 7, 2026

সঙ্কটমুক্ত বুদ্ধবাবু, ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে

Date:

Share post:

ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে পুরোপুরি সংকটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী । সম্ভবত আগামী সপ্তাহে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

শনিবার সকালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাইস টিউব খুলে দেওয়া হচ্ছে। ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন নেই। আ্যন্টিবায়োটিক যেমন চলছিল তা আজও চলবে। কাল রাতে ভালো ঘুম হয়েছে। সকলের সঙ্গে কথা বলেছেন। সজ্ঞানে আছেন। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। ইউরিন ডিসচার্জ স্বাভাবিক।

আরও পড়ুন:শাহের সভার আগে শহরে ভাগবত, তেজেন্দ্র নারায়ণ সহ বহু শিল্পীর মুখোমুখি

আজ রাত্রে তাঁর শারীরিক পরীক্ষার পর নতুন করে আর কী ওষুধ দেওয়া হবে তা ভেবে দেখা হবে। সম্ভবত সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে খুঁটিয়ে পরীক্ষা করে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন । মঙ্গলবার বাড়িতে ছেড়ে দেওয়া হতে পারে। গত 9 ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করানো হয়।
আপতত যত দ্রুত সম্ভব বুদ্ধবাবুকে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়াই এখন চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ।

Related articles

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...