Tuesday, April 14, 2026

TRP জালিয়াতি : এবার গ্রেফতার রিপাবলিক টিভির CEO বিকাশ খানচন্দানি

Date:

Share post:

এবার ভুয়ো টিআরপি (TRP) মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির (Republic Tv) সিইও (CEO) বিকাশ খানচন্দানি (vikas khanchandani)। রবিবার সকালেই মুম্বই পুলিশ (Mumbai Police) গ্রেফতার করেছে তাঁকে। অক্টোবর মাসে এই মামলায় তাঁকে জেরা করা হয়েছিল।

উল্লেখ্য, গত অক্টোবরে ভুয়ো টিআরপি মামলা প্রকাশ্যে আসে। সেই সময় মুম্বই পুলিশের কর্তা পরমবীর সিং জানান, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) এর তরফে নিযুক্ত ফার্ম হানসার তরফে টেলিভিশন রেটিং পয়েন্টে কারচুপির অভিযোগ ওঠে। তারপরই তদন্তে নামে মুম্বই পুলিশ (Mumbai Police)। পরে পুলিশ জানায়, টাকা দিয়ে টিআরপি (TRP) বাড়ানোর কাজে জড়িত তিনটি চ্যানেল।

এই টিআরপি (TRP) দুর্নীতির জেরে অক্টোবরের (October) মাঝামাঝি সময় থেকে আপাতত সংবাদ চ্যানেলের রেটিং বন্ধ রেখেছে বার্ক (BARC)। কোনও ভাষার সংবাদ চ্যানেলের জন্যই আপাতত সাপ্তাহিক টেলিভিশন রেটিং পয়েন্টস (TRP) দেওয়া হচ্ছে না।

এই মামলায় রিপাবলিক (Republic Tv) ছাড়াও নাম জড়ায় দুটি স্থানীয় চ্যানেলের। সেই দুটি হল- ফাকত মারাঠি (Fakt Marathi) এবং বক্স সিনেমা (Box Cinema)। নিজেদের সাংবাদিকতার মধ্যমে মহারাষ্ট্র সরকারকে আক্রমণ শানানোর জেরেই নাকি রিপাবলিকের (Republic Tv) নাম বদনাম করার চেষ্টা করছে মুম্বই পুলিশ, পালটা অভিযোগ এনেছিলেন রিপাবলিক চ্যানেলের (Republic Tv) এডিটর ইন চিফ (Editor-in-chief) অর্ণব গোস্বামী (Arnab Goswami)। গোস্বামীর কথায়, ‘বার্কের (BARC) অভিযোগে রিপাবলিকের নাম নেই। ভারতের মানুষ আসল সত্যিটা জানেন।’

আরও পড়ুন-ভারতে হামলার চালাতে মালয়েশিয়া থেকে ফান্ডিং, RAW-এর অনুসন্ধানে জাকির যোগ

Related articles

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...

শমীকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল! তীব্র কটাক্ষ তৃণমূলের

একদিকে বাংলাকে (West Bengal) সুরক্ষিত করতে 'বাংলার বাড়ি' (Banglar Bari) দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে হেলিকপ্টারের...