Friday, May 15, 2026

হাসিনা-মোদি বৈঠক : গুরুত্ব পাবে কোভিড টিকা ও মুজিববর্ষ উদযাপন

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মধ্যে ভার্চুয়াল বৈঠক আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ বৈঠকে নভেল করোনাভাইরাসের (Coronavirus) টিকা, মুজিববর্ষ, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ (Bangladesh) ও ভারত (India) কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা হবে।

জানা গিয়েছে, বাংলাদেশ আসন্ন শীর্ষ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ এবং ভারতের ঋণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনার ওপর জোর দেবে। এ ছাড়া জল খাতে সহযোগিতা, বাণিজ্য সহজিকরণ, কোভিড মোকাবেলায় সহযোগিতা দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পাবে। সূত্রের খবর, ওই বৈঠক থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৫ বছরের পুরনো একটি রেলপথে আবারও ট্রেন চলাচল উদ্বোধন করা ছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি সড়ক পুনরায় চালু ও চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পরে।

আসন্ন শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে গত সপ্তাহে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও নয়াদিল্লির (Delhi) সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলতে পারে। বৈঠক থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিলাহাটি-হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ উদ্বোধন করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগর-ভারত সড়ক খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার (High commissioner of India) বিক্রম কুমার দোরাইস্বামী (Vikram Kumar Doraiswami) জানান , ভারতের কাছে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের জনগণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য সবচেয়ে নিবিড়তম সম্পর্ক চায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেই ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ (Prime Minister Of Bangladesh) সফরে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করায় মোদির সফরও স্থগিত হয়। কোভিড মহামারির কারণে বর্তমানে শীর্ষ পর্যায়ে সফর বিনিময় বন্ধ রয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন-ভালো আছেন বুদ্ধবাবু, রাইস টিউব ও ক্যাথিটার খোলা হবে আজ

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...