Saturday, May 16, 2026

জল্পনা জিইয়ে রেখে আজও বিধানসভায় এলেন না শুভেন্দু

Date:

Share post:

আজ, সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী ( Shuvendu Adhikari)। এদিন দুপুরের দিকে এমনই খবর রটে যায়। আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে চাউর হতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। কিন্তু দিনের শেষে এই খবর জল্পনার পর্যায়েই থেকে যায়। তিনি বিধানসভায় আসেননি।

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা হয়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী, এমটাই সূত্র মারফৎ জানা যাচ্ছিল। তাই সংবাদ মাধ্যমের ভিড় ছিল বিধানসভার সামনে। কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দুকে দেখা যায়নি।

সূত্রে আরও জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। কুশল বিনিময় করেছেন। যদিও শুভেন্দু শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

আরও পড়ুন:অধীরের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ নীলরতনের, অন্য সমীকরণের ইঙ্গিত বহরমপুরে

আগামী কদিনের মধ্যেই তিনি বিজেপিতে ( BJP) যোগ দিতে পারেন। অমিত শাহের ( Amit Shah) কলকাতা সফরের আগেই শুভেন্দু দলবদলপর্ব সারবেন। তবে এ নিয়ে শুভেন্দুর মুখ থেকে একটি কথাও শোনা যায়নি।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...