Thursday, May 14, 2026

বৌবাজারের চা-চক্র থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের

Date:

Share post:

একুশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বেড়ে চলেছে রাজ্য রাজনীতিতে(Politics)। জনসভার পাশাপাশি প্রায় প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে চা-চক্রের আসর বসাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখান থেকেই নানা ইস্যুতে তৃণমূলকে তোপ দেগে চলেছেন তিনি। সেই ধারা অব্যাহত রেখে বুধবার মধ্য কলকাতার বৌবাজারে চা চক্রে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানেই দুয়ারে সরকার(Duare Sarkar) প্রকল্পের জন্য রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি(West Bengal BJP President)।

এদিন সকালে চা চক্রের উপস্থিত হয় দিলীপ ঘোষ বলেন বলেন, ‘এতদিন পর মানুষকে পরিষেবা তোমার কথা মনে পড়েছে সরকারের। ৯ বছরে যে সরকার পরিষেবা দিতে পারেনি তারা দু’মাসে কিভাবে দেবে? আসলে ওটা কারণ নয়, তৃণমূল(TMC) সাধারণ মানুষের ফোন নম্বর জোগাড় করার ফন্দি দিয়ে এঁটেছে। মূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সংস্থা(Prashant Kishor) সাধারণ মানুষের ফোন নম্বর জোগাড় করে তাদেরকে ভোটের কাজে লাগাবে। এই উদ্দেশেই ‘দুয়ারে সরকার’-এর পরিকল্পনা।’ এরপরই মানুষের কাছে আবেদন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আপনাদের অনুরোধ করছি এই ফাঁদে একেবারেই পা দেবেন না।’

আরও পড়ুন:মধ্যপ্রদেশে জ্বালানির উপর গো-শুল্ক বসানোর পরিকল্পনা বিজেপি সরকারের

তবে এই টুকুতেই ক্ষান্ত থাকেনি দিলীপ ঘোষ। সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘দিদি বলেছিলেন কলকাতাকে লণ্ডন বানাবেন। কিন্তু পরিস্থিতি এখন যা তাতে একটু বৃষ্টি হলেই কলেজ স্ট্রিটে কোমরসমান জল জমে যায়। শহরের রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল। টাকা খেয়ে বড় দোকানের সামনে হকারদের বসিয়ে দিচ্ছে।’ পাশাপাশি রীতিমতো কটাক্ষের সুরে তিনি বলেন, ‘শহরে উন্নয়ন বলতে ৬ মাসে একবার করে ফুটপাতের টালি বদলানো। আর সেই কাজের মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা কাট মানি খেয়ে নেন তৃণমূলের নেতারা।’

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...