Wednesday, June 3, 2026

তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ, দল ছাড়লেন শুভেন্দু

Date:

Share post:

অবশেষে তৃণমূল কংগ্রেস (TMC )ছাড়লেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বৃহস্পতিবার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) চিঠি লিখে প্রাথমিক সদস্যপদ ছাড়লেন শুভেন্দু। এর আগে মন্ত্রিত্ব, বিধায়ক পদ একে একে ছাড়েন তিনি। অবশেষে দলের প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দেন শুভেন্দু।

আরও পড়ুন-শুভেন্দু হারিয়ে দিলেন মুকুলকে, তৎকাল বিজেপির ঠেলায় ব্যাক বেঞ্চে আদি বিজেপিরা

এখন তৃণমূলের সব পদ থেকে সরলেন তিনি। তৃণমূলনেত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রে দল ছাড়ার কোনও কারণ দেখাননি শুভেন্দু। তবে, দলে থেকে এতদিন কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চিঠিতে শুভেন্দু লেখেন, “তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। অবিলম্বে যেন তাঁকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি, তিনি জানান, তাঁকে দল যে সময় দিয়েছে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে দিয়েছে, তার জন্য দলকে ধন্যবাদ। “দলে তিনি যে সময় কাটিয়েছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে।”

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...