Saturday, March 14, 2026

৫৫ বছর পর চালু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন, কৃতিত্বের দাবিতে আসরে তৃণমূল-বিজেপি

Date:

Share post:

প্রায় সাড়ে পাঁচ দশক পরে ভারতের হলদিবাড়ি(Haldibari) ও বাংলাদেশের চিলাহাটির(Chilahati) মধ্যে রেল যোগাযোগ চালুর কৃতিত্ব কার তা নিয়ে তৃণমূল(TMC) ও বিজেপির(BJP) মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগেই ওই রেল চালু হল। কারণ, তিনি রেলমন্ত্রী(Rail minister) থাকাকালীন ওই ট্রেন চালুর কাজ শুরু করেন। পক্ষান্তরে, বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই(Narendra Modi) ওই কাজ সম্পন্ন করিয়েছেন।

আজ, বৃহস্পতিবার ৫৫ বছর পর চালু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি- চিলাহাটি রেলপথ। বাংলাদেশ থেকে রওনা দিয়েছে মালবাহী ট্রেন। তাকে স্বাগত জানাতে মানুষের ঢল হলদিবাড়ি স্টেশনে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বিজেপি কর্মীদের উচ্ছাস হলদিবাড়ি স্টেশনে। বিজেপির স্থানীয় কর্মীরা জানান, মূলত প্রধানমন্ত্রীর উদ্যোগেই ওই ট্রেন চালু হচ্ছে।

আরও পড়ুন:শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ধনকড়ের

যদিও বুধবার কোচবিহারের কর্মীসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন ওই রেলপথ ফের চালুর ব্যাপারে কাজ শুরু করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বারেবারে ওই রেলপথ যাতে দ্রুত চালু হয় সে জন্য দিল্লিতে যোগাযোগ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি যা বলেন তা করে দেখান। তারই একটি দৃষ্টান্ত হল হলদিবাড়ি-চিলাহাটি রেল ফের চালু হওয়া। জলপাইগুড়ি ও কোচবিহারের তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রচার শুরু হয়েছে।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...