Wednesday, June 3, 2026

কেন গৃহীত নয় বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফা? জানালেন অধ্যক্ষ

Date:

Share post:

নিয়ম মেনে হয়নি ইস্তফা। সেই কারণে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) পদত্যাগপত্র গ্রহণ করছেন না বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবার, বিধানসভায় তাঁর ঘরে এক সাংবাদিক বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, যে যে নিয়ম মেনে পদত্যাগ পত্র (Resignation Letter) জমা দেওয়া উচিত, তা মানা হয়নি। সেই কারণে এই পদত্যাগপত্র গৃহীত হচ্ছে না।

অধ্যক্ষ বলেন, বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে গেলে অধ্যক্ষের হাতে ইস্তফা সেটি দিতে হয়। কিন্তু 16 তারিখ চারটের পর যখন শুভেন্দু অধিকারী বিধানসভায় গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন, তখন অধ্যক্ষ সেখানে ছিলেন না।

একইসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে হাতে লেখা চিঠি বিধানসভার সচিবের কাছে শুভেন্দু জমা দিয়েছেন তাতে কোন তারিখের উল্লেখ নেই। অথচ তিনি অধ্যক্ষকে ইমেল করে যে পদত্যাগপত্র দিয়েছেন তারিখ দেওয়া আছে। সুতরাং এই দুটোর মধ্যে কোনটা আসল তাই নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়ম অনুযায়ী কোন বিধায়ক পদত্যাগ করলে দেখতে হয় তিনি নিজে থেকে সেই পদত্যাগপত্র দিয়েছেন কি না। এক্ষেত্রে সামনাসামনি সেই চিঠি নেওয়াটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে তার কোনোটাই ঘটেনি। এই কারণে আপাতত ইস্তফা গৃহীত হচ্ছে না। 21 ডিসেম্বর সোমবার দুপুর দুটোয় শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠানো হয়েছে। সেদিন যদি তিনি গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করে নিজে এ বিষয়ে কথা বলেন, তারপরে অধ্যক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবেই থাকছেন। তাঁর পদত্যাগপত্র গৃহীত হবে কি না 21 তারিখ দেখা করার পরেই জানানো হবে বলে সাংবাদিক বৈঠকে জানান বিমান বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...