Thursday, May 14, 2026

“বিজেপিতে যাবো না, শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই”, অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

“বিজেপিতে যাবো না৷ বিজেপিতে যোগ দেওয়ার কথা কখন বলেছি? শনিবারের অমিত শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই৷” জল্পনা অনেকটাই মিইয়ে দিয়ে শেষপর্যন্ত এ কথাই জানিয়ে দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি৷

শুক্রবার এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জিতেন্দ্র তিওয়ারি মুক্তকন্ঠে বলেছেন, ” হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, অথবা কোথাও নেই৷” শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জিতেন্দ্র স্পষ্টভাবে বলেছেন, “শুভেন্দু অধিকারীকে আমার ভালো লাগে, আমি পছন্দ করি৷ কাউকে পছন্দ করি মানেই তাঁর সঙ্গে যেতে হবে ? আমি তো কেজরিওয়ালকে পছন্দ করি, তেজস্বী যাদবকেও ভালো লাগে৷ এর মানে কী আমাকে কেজরি বা তেজস্বীর দলে যেতে হবে ? এটা কেমন কথা !”

এক প্রশ্নের উত্তরে তিনি ফিরহাদ হাকিম সম্পর্কে বলেন, “আসানসোলের মানুষকে বঞ্চনা করার জবাব একুশের ভোটে উনি পাবেন৷” তিনি বলেন, “মন খারাপ, তাই কলকাতায় এসেছি মেয়ের কাছে। আমি এখন কোনও দলে নেই৷ আমাকে রাজনীতি করতেই হবে, এর কোনও মানে নেই৷ রাজনৈতিক কারনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার কোনও প্রশ্নই নেই, এমনিতে যেতেই পারি”৷

দৃঢ়কন্ঠেই জিতেন্দ্র তিওয়ারি এদিন বলেন, “পরিকল্পিতভাবে রটানো হচ্ছে আমি বিজেপিতে যোগ দিচ্ছি৷ কবে আমি একথা বলেছি? রাজনীতিতে থাকলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো, না হলে রাজনীতিই করবো না৷ এখন আমি কোনও রাজনৈতিক দলে নেই। দু’দিন পরিবারের সঙ্গে কাটাবো। তারপর আমার আগের পেশা, আইনজীবী হিসেবে আদালতে ফিরবো।”

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ বৈশালীর, বাড়ছে তৃণমূল ত্যাগের জল্পনা

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...