Thursday, May 14, 2026

এক প্রতিবন্ধী যুবককে সাহায্য মিমির

Date:

Share post:

এবার এক প্রতিবন্ধী যুবককে সাহায্য করলেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রীর একটি নতুন গানের টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে তাঁর এক অনুরাগী কমেন্টে সাহায্যের আর্জি জানিয়েছেন।

ওই যুবকের নাম নন্দ জানা। তিনি লেখেন, “দিদি আমার প্রমাণ নেবেন। দিদি আমি একজন প্রতিবন্ধী। আমাকে একটি হেল্প করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পা গুলো একটু দেখুন। আমাকে সাহায্য করুন প্লিজ”।

নিজের টুইটটি মিমিকে ট্যাগও করেন নন্দ, যেটি মিমির চোখ এড়ায়নি। নন্দ জানার টুইটের উত্তরে মিমি লিখেন, ”নিশ্চয় করব, প্লিজ তোমার নম্বরটি আমায় পাঠাও।

এরপর নন্দ তার ফোন নম্বর জানান।

 

উল্লেখ্য, আগেই আমফান ঝড়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ান মিমি। লকডাউনে পথকুকুরদের খাদ্যসংস্থান করেছেন মিমি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন চা কাকু মৃদুলবাবু৷ মিমি চক্রবর্তী তাঁর আর্থিক অবস্থার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান৷

আরও পড়ুন : মুকুলের বাড়িতে শুভেন্দু, সৌজন্য সাক্ষাৎ না রণকৌশল?

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...