Monday, May 4, 2026

ফের লকডাউন, লন্ডনে আটকে প্রিয়াঙ্কা

Date:

Share post:

করোনার নতুন স্ট্রেন সম্প্রতি ধরা পড়েছে। তারপর থেকেই ঘুম ছুটেছে ব্রিটেনের । চতুর্থ দফায় সবচেয়ে কঠোরতম লকডাউন আরোপ করেছে বরিস জনসন সরকার। আর এই লকডাউনের জেরে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্যাম হিউঘানের সঙ্গে হলিউডের নতুন এক রোমান্টিক ড্রামা ইয়োম ছবির শুটিংয়ে গত নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু ফের লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছে শুটিং। কিন্তু প্রোডাকশন হাউসের কাউকেই মার্কিন মুলুকে ফিরে যাওয়ার ছাড়পত্র দেয়নি ব্রিটেন।
যদিও লন্ডনে স্ত্রী নিন ও মেয়ে নাভেয়ার সঙ্গে বড়দিন কাটানোর জন্য এখন লন্ডনে আছেন আফতাব শিবদাসানি। লন্ডনে স্ত্রী নিন ও মেয়ে নাভেয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।জানা গিয়েছে , আপাতত প্রিয়াঙ্কা সহ গোটা সিনেমার টেকনিশিয়ানদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডে।
দিন কয়েক আগেই ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতির জন্য তাদের সঙ্গে বিমান পরিষেবা স্থগিত করে দিয়েছে ভারত সহ একাধিক দেশ।
একইভাবে আটকে পড়েছেন আরও এক ব্রিটেনের রাজধানী শহরেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে গত জুলাই থেকেই রয়েছেন সোনম কে আহুজা, ছুটির মরশুম তাদেরও কাটাতে হচ্ছে লকডাউনের আবহের মধ্যেই।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে