Thursday, May 14, 2026

হইচইয়ের নতুন ওয়েব সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করলেন সৃজিত

Date:

Share post:

নতুন বছরে আসতে চলেছে হইচই-এর (HoiChoi) নতুন ওয়েব সিরিজ (Web Series) REKKA । নামটা শুনে কী একটু কনফিউজড? সত্যিই তো। রেক্কা আবার কী? সিরিজটির পুরো নাম আসলে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ (REKKA)। আগামি বছরের শুরুর দিকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজটির।

বাংলাদেশের লেখক মহম্মদ নাজিমউদ্দিনের কাহিনি অবলম্বনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় Srijit Mukherjee তৈরি করছেন এই ওয়েব সিরিজটি। হইচইয়ের তিন বছর পূর্তির দিনই এই সিরিজের ঘোষণা হয়েছিল। প্রথমে সারপ্রাইজ থাকলেও, সম্প্রতি ঘোষণা করা হয়েছে ছবির কাস্ট। অভিনয়ে অঞ্জন দত্ত (Anjan Dutta) যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), একেনবাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti) এবং অভিনেতা রাহুল বোস (Rahul Bose)। দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও (Ajmeri Haque Badhon)।

শুক্রবার ক্রিসমাসে (Christmas) মুক্তি পেল সৃজিতের প্রথম ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’ (Feluda Ferot)। তার ঠিক একদিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার এই ছবির ঘোষণা করেন সৃজিত। পরিচালক ভেবেছিলেন, পুরো কাজটাই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে হবে। কিন্তু কোভিড পরিস্থিতিতে সেই পরিকল্পনা ব্যার্থ হয় সৃজিতের।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চরিত্রদের লুক। ওয়েব সিরিজটির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অঞ্জন দত্ত। রাহুল বোস একজন গোয়েন্দা, নাম ‘নিরুপম চন্দা’। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে দেখা গেছে পুলিশের পোশাকে। অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রের নাম আতর আলি। ওয়েব সিরিজে মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...