Saturday, June 20, 2026

বাড়িতে পদ্ম ! শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু-ভ্রাতা সৌম্যেন্দু অধিকারী

Date:

Share post:

সব কিছু ঠিক থাকলে শুক্রবারই বাড়িতে পদ্মফুল ফোটাতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary) ৷

সূত্রের খবর, একুশের প্রথম দিনই বিজেপি-তে যোগ দিতে চলেছেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু অধিকারী ( Soumendu )৷ জানা গিয়েছে, কাঁথিতে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপি-তে যোগ দেবেন সৌম্যেন্দু৷ ওইদিন কাঁথির ডরমেটরি মাঠে বিজেপি-র একটি কর্মীসভা হবে৷ শুভেন্দুর ডাকা এই সভাতেই পদ্মাসনে বসতে চলেছেন সৌমেন্দু৷ সূত্রের খবর, সৌম্যেন্দুর সঙ্গেই কাঁথির একাধিক বিদায়ী কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিতে চলেছেন৷

আরও পড়ুন:আঙুল আছে, কিন্তু কোনও ছাপ পড়ে না; শুনেছেন কখনও?

প্রসঙ্গত, দু’ দিন আগেই সৌম্যেন্দুকে কাঁথির পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দিয়েছিল রাজ্য সরকার তথা তৃণমূল৷ আর এই সিদ্ধান্তের প্রতিবাদও করেছিলেন শুভেন্দু অধিকারীর আর এক ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...