Saturday, May 16, 2026

তোর্সা কালীবাড়িতে পুজো, মন্দিরের উন্নয়নে পুরোহিতের সঙ্গে পরামর্শ অভিষেকের

Date:

Share post:

ডুয়ার্সের চা বলয়ে লাগাতার সাংগঠনিক বৈঠক শুরুর আগে প্রায় ২০ মিনিট ধরে ডুয়ার্সের হাসিমারা (Hashimara) সেনা ছাউনির কাছে তোর্সা (Torsa) কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)। মঙ্গলবার বেলা ২টো নাগাদ সেখানে যান অভিষেক এবং পিকে। ওই তোর্সা কালীবাড়ি শ্মশানকালী মন্দির হিসেবেও পরিচিত। ভক্তদের বিশ্বাস ওই কালীবাড়ি অত্যন্ত জাগ্রত।

সেখানে গিয়ে ধূপধুনো দিয়ে মন্ত্রোচ্চারণ করে পুজোয় বসেন অভিষেক। তার পরে মন্দিরের প্রতিমায় মালা পরিয়ে দেন। সেখান থেকে সোজা আলিপুরদুয়ারের (Alipurduwar) উদ্দেশে রওনা হন তিনি। বিকেল থেকে টানা রাত ৮ টা অবধি বৈঠক করার কথা রয়েছে তাঁর।

তৃণমূল সূত্রের খবর, অভিষেক হাসিমারায় গিয়ে মন্দিরের আরও উন্নতির জন্য কী করণীয় তা নিয়ে স্থানীয়দের পরামর্শ চান। মন্দিরের পুরোহিতের সঙ্গেও কথাবার্তা বলে পরামর্শ নেন। তাতেই আশায় বুক বাঁধছেন মন্দির (Temple) কর্তৃপক্ষ। কারণ, আগামী দিনে মন্দিরের সংস্কার ও উন্নয়নে অর্থ বরাদ্দের রাস্তা প্রশ্ত হল বলে তাঁরা মনে করছেন।

আরও পড়ুন – ঘুরছে লোকসভার হাওয়া, উত্তরে আত্মবিশ্বাসী অভিষেক

এদিন সকালে শিলিগুড়ির (Siliguri) বেসরকারি হোটেল থেকে রওনা হন অভিষেক-পিকে। সেবক হয়ে তাঁরা যান হাসিমারায়। সেখানে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ জেলার প্রথম সারির সব তৃণমূল নেতাই। কোভিড বিধি মেনে মুখে মাস্ক পরেই পুজো পর্ব সারেন অভিষেক।

Advt

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...