Monday, May 18, 2026

করোনা কেড়ে নিলো আর এক বিশিষ্ট চিকিৎসকের প্রাণ

Date:

Share post:

কোভিড কেড়ে নিল কলকাতা তথা দেশের আর এক বিশিষ্ট চিকিৎসকের প্রাণ৷

বুধবার আর এন টেগোর হাসপাতালে প্রয়াত হলেন
পূর্বভারতে পেডিয়াট্রিক- কার্ডিওলজির পথিকৃৎ
ডাঃ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়৷ শিশুদের হৃদপিন্ডের মাইক্রোসার্জারিতে দেশের অগ্রণী চিকিৎসক ছিলেন ডাঃ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়৷ যে চিকিৎসক শত শত কঠিন রোগাক্রান্ত শিশুর জীবন হেলায় বাঁচিয়েছেন, আজ তিনি পরাজিত হলেন এক অতি ক্ষুদ্র ভাইরাসের কাছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫১ বছর৷

আরও পড়ুন:হোম থেকে ঘরে ফিরল জখম নাবালিকা, বাড়িতে সাংসদ লকেট

করোনা মহামারির শেষ ন’মাসে একদিনও হাসপাতাল যাওয়া বাদ দেননি ডাঃ বিশ্বজিৎ। ওই ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশেও প্রতিদিন নীরবে চালিয়ে গিয়েছেন জটিল রোগে আক্রান্ত শিশুদের বাঁচিয়ে তোলার কাজ৷ প্রয়াত বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের অকৃত্রিম বন্ধু, কলকাতার নামকরা এক নার্সিং হোমের কর্ণধার কৌস্তুভ মুখোপাধ্যায় বলেছেন, “আজ শুধুই আমাদের বিশু’র আপন দুই সন্তান পিতৃহারা হয়নি, পিতৃহারা হল সেই সব শিশুরাও যাদের ডাঃ বন্দ্যোপাধ্যায় জীবন দিয়েছিলেন।
পেডিয়াট্রিক- কার্ডিওলজির এমন চিকিৎসকের অভাব কোনওদিনই পূরণ হবেনা”৷

Advt

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...