Wednesday, May 13, 2026

আইলিগে প্রথম ম‍্যাচে জয় লক্ষ্য মহামেডানের

Date:

Share post:

শনিবার আইলিগে( i-league) যুবভারতীতে প্রথম ম‍্যাচে খেলতে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং( mohammedan sporting) । প্রতিপক্ষ সুডেভা দিল্লি এফসি (sudeva delhi fc) । আইলিগের প্রথম ম‍্যাচে জয় চাইছেন সাদা-কালো কোচ জোসে হাবিয়া (jose hevia)। লিগের প্রথম ম‍্যাচে নামতে মুখিয়ে জামাল ভুইয়া( Jamal Bhuyan)।

দীর্ঘ সাত বছর পর আবারও আইলিগে মহামেডান। তাই প্রথম ম‍্যাচে জয় দিয়ে আইলিগে অভিযান শুরু করতে চান মহামেডান কোচ হাবিয়া। প্রতিপক্ষ সুডেভা দিল্লি এফসিও প্রথম উঠেছে আইলিগে। প্রতিপক্ষের খেলা সম্পর্কে কোন ধারনা না থাকায় সর্তক সাদা-কালো ব্রিগেড। এদিন সাংবাদিক সম্মেলনে হাবিয়া বলেন, “প্রতিপক্ষ লিগে নতুন দল। তাদের খেলা সম্পর্কে কোন ধারনা আমাদের নেই। এটা যেমন আমাদের সুবিধা। আবার অসুবিধাও। তাই প্রতিপক্ষকে কম গুরুত্ব দিতে নারাজ।” লিগের প্রথম ম‍্যাচ খেলতে হবে দুপুর দুটোয়, যা চিন্তায় রাখছে সাদা-কালো কোচকে।

এদিকে আইলিগে মাঠে নামতে মুখিয়ে মহামেডানের ফুটবলার জামাল ভুইয়া। প্রতিপক্ষ সম্পর্কে কোন ধারণা না থাকলেও, ম‍্যাচের শুরুতে গোল চাইছেন তিনি। প্রথম ম‍্যাচে জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করতে চান বাংলাদেশী এই মিডফিল্ডার।

আরও পড়ুন:বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন ব্রাইট

Advt

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...