Wednesday, June 3, 2026

মুস্তাক আলিতে প্রথম হার বাংলার

Date:

Share post:

মুস্তাক আলি টি-২০তে ( syed mushtaq ali trophy ) প্রথম হার বাংলার। ( Bengal) শনিবার তারা ১৩ রানে হারল অসমের কাছে (Assam)। এই হারের ফলে ৪ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে এলিট ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে অনুষ্টুপ মজুমদারের ( anustup majumdar )দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বোল করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে অসম। অসমের হয়ে ৭৭ রান করে অপরাজিত রিয়ান পারাগ। অপর দিকে ৩৪ রান করেছেন দেনিশ দাস। বাংলার হয়ে দুই উইকেট নেন ঈশান পোড়েল। একটি করে উইকেট নেন, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার এবং ঋত্বিক চট্টোপাধ্যায়।

জবাবে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে শেষ হয়ে যায় বাংলা। বাংলার হয়ে লড়াই চালান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ৪৮ রান করে অপরাজিত তিনি। ৩৩ রান করেন মনোজ তিওয়াড়ি। অসমের হয়ে তিন উইকেট নেন প্রিতম দাস। দুই উইকেট নেন রিয়ান পারাগ। ১৮ তারিখ তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামবে বাংলা।

আরও পড়ুন:বৃষ্টি বিঘ্নিত ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচ, ৩০৭ রানে পিছিয়ে রাহানের দল

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...