Saturday, March 14, 2026

‘প্রতি ম‍্যাচে গোল করতে চাই’, জানালেন ডেভিড উইলিয়ামস

Date:

Share post:

চেন্নাইয়ান এফসি ( chennaiyan fc) ম‍্যাচে জয় দিয়ে আবারও আইএসএলে ( isl) জয়ের স্বরনীতে ফিরেছে এটিকে মোহনবাগান ( atk mohunbgan)। বৃহস্পতিবার উইলিয়ামসের( Williams ) একমাত্র গোলে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারিয়েছে হাবাসের দল। যার ফলে ১২ ম‍্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির ( mumbai city fc) থেকে দু পয়েন্ট নিচে।

 

বেঙ্গালুরু এফসির পর আবারও চেন্নাইয়ান এফসি ম‍্যাচেও সেরা ডেভিড উইলিয়ামস। চেন্নাইয়ান ম‍‍্যাচে দলকে জয় এনে দিতে পেরে খুশি উইলিয়ামস। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বললেন, “দলকে জয় এনে দিতে পেরে আমি খুশি। এর ফলে লিগ টেবিলে শীর্ষে থাকা মুম্বইকে তাড়া করতে পারব আমরা।”

গতমরশুমে দুরন্ত ফর্মে ছিলেন ডেভিড উইলিয়ামস। একের পর এক গোল করে হাসি ফুটিয়ে ছিলেন হাবাসের( habas) মুখে। তবে চলতি মরশুমে সেরকম ভাবে মেলে ধরতে পারছিলেন না নিজেকে। যা নিয়ে চিন্তা রেখেছিল হাবসকে। তবে শেষ ম‍্যাচের পর থেকে স্বস্তি পেয়েছেন হাবাস। ম‍্যাচ শেষে সেকথা জানাতে ভুললেন না তিনি।

চেন্নাইয়ান ম‍্যাচে গোল পাওয়ার পর উইলিয়ামস বলেন, আবারও গোল করতে পেরে খুশি। তবে এই ধারাবাহিকতা আমি ধরে রাখতে চাই। চেন্নাইয়ান ম‍্যাচে আমি সেরা হলেও আমি মনে করি তিরি ম‍্যাচের সেরা।

আইএসএলে বাগানের পরবর্তী ম‍্যাচ নর্থইস্টইউনাইটেড। সেই ম‍্যাচে জয় পেয়ে লিগ টেবিলে শীর্ষে উঠতে মরিয়া এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:বিরাট, রোহিতদের জন‍্য কড়া ফিটনেস আনল বিসিসিআই

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...