Monday, June 8, 2026

‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত’, টুইট করে বিতর্ক বাড়ালেন সায়নী

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার এক মঞ্চে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক টুইট করলেন অভিনেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)। টুইটারে তিনি লিখেন, ‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত… ধর্মনিরপেক্ষ দেশের ধর্মনিরপেক্ষ নায়ক!’ পাশাপাশি টুইটারে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন ‘লজ্জিত’। সায়নীর এই টুইটের পর ব্যাপক বিতর্ক শুরু হয়।

কিন্তু কেন হঠাৎ এমন টুইট করলেন অভিনেত্রী? অনুমান করা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকারি অনুষ্ঠানে বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই সরব হয়েছেন সায়নী। শনিবার ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান ওঠে। এরপর অনুষ্ঠানে কোনও বক্তব্য রাখেননি মমতা। নিজেকে অপমানিত বোধ করে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। এ ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সরকারি অনুষ্ঠানে কিভাবে আমন্ত্রিত ব্যক্তিরা ধর্মীয় স্লোগান দিতে পারেন? যদিও বিজেপি নেতারা এর মধ্যে ভুল কিছু দেখছেন না। তাদের দাবি, স্বাধীন দেশে স্বাধীন ভাবে এই ধরনের স্লোগান দেওয়ার অধিকার তাদের রয়েছে। মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে টুইটও করেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগতর ট্যুইটের ঠিক পর এই টুইটটি করেন সায়নী। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:বোনকে জড়িয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কড়া জবাব সৌরভের

কারণ কিছুদিন আগে টুইটারে রীতিমতো বাকযুদ্ধ হয় তথাগত ও সায়নীর। সায়নী ঘোষের ২০১৫ সালে করা একটি টুইটকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। যেখানে দেখা যায়, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। এই টুইট হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে অভিযোগ তোলেন তথাগত। অভিযোগ দায়ের হয় থানায়। অবশ্য সেই সময় সায়নী ঘোষের পাশে দাঁড়াতে দেখা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এহেন অবস্থার মাঝে সায়নীর নতুন টুইট বিতর্কে জন্ম দিল।

Advt

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...