Monday, June 22, 2026

ভিক্টোরিয়া-কাণ্ড: বিধানসভায় নিন্দা প্রস্তাব চায় তৃণমূল

Date:

Share post:

ভিক্টোরিয়া-কাণ্ড নিয়ে এবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চায় তৃণমূল। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতার আগে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের শাসকদল। সোমবার বিধানসভায় (Assembly) নিজের ঘরে বসেই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, ভিক্টোরিয়ার (Victoria Memorial) অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি জানান, পরিষদীয় দলে এই ঘটনার বিরুদ্ধে প্রস্তাব আনার কথা বলেছেন। বিষয়টি বিবেচনা করে ওই প্রস্তাব বিধানসভায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধানসভায় দু’দিন ২৭-২৮ জানুয়ারি অধিবেশন বসছে। সূত্রের খবর, অধিবেশনের দ্বিতীয় দিন ওই নিন্দা প্রস্তাব আনা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের আশা, বিরোধী বাম ও কংগ্রেসও সেদিনকার নিন্দনীয় ঘটনায় শাসকদলের প্রস্তাব সমর্থন করবে।

তবে প্রস্তাব না দেখে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়েছে বামেরা। তাদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakravorty) বলেন, যদি আনে প্রস্তাব আসে, দেখে যদি তাতে যোগ বিয়োগ কিছু করার থাকে করবেন তাঁরা।

কেন্দ্রীয় সরকারের কৃষির আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতেই দু’দিনের এই অধিবেশন বসবে। এদিন অধিবেশনের সূচি ঠিক করতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ঘরে সর্বদলীয় বৈঠক হয়। সেখানেই কৃষি আইনের বিরুদ্ধে সরকার ও বিরোধী পক্ষের প্রস্তাব জমা পড়ে। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয় ১৬৯ ধারায় সরকারি প্রস্তাব নিয়েই আলোচনা হবে।

সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। তাঁর মতে, গত বছর ২৪ সেপ্টেম্বর থেকে তাঁরা বলে আসছেন। অথচ এখন সরকার বিপাকে পড়ে অধিবেশন করছে। অথচ রাজ্য সরকার ২০১৪ ও ১৭-তে যে আইন করেছন তা বাতিল করছে না। সরকারের এই প্রস্তাবের বিজেপি বিরোধিতা করবে বলে জানিয়েছেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা (Manoj tigga)। তবে এঁরা কেউই নিন্দা প্রস্তাব বিষয়ে কিছু জানাননি।

আরও পড়ুন-ট্র্যাক্টর মিছিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের, দিল্লি সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...