Saturday, May 16, 2026

‘জেডিইউ সন্ধান’: এবার প্রতি মাসে কাগজ বের করবেন নীতীশকুমার

Date:

Share post:

বিহারের (bihar) অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসাবে এবার নিজস্ব মুখপত্র (mouthpiece) বের করবে জনতা দল ইউনাইটেড (JDU)। সংগঠনকে আরও মজবুত করতে দলের পক্ষ থেকে কাগজ প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। দলের আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং বিহারে নীতীশের কাজের সাফল্য প্রচারের জন্য দলীয় মুখপত্র বড় হাতিয়ার হবে বলে মনে করছেন জেডিইউ-এর সর্বভারতীয় সভাপতি আরসিপি সিং। নতুন এই মুখপত্রের নাম ‘জেডিইউ সন্ধান’ (JDU Sandhaan)। প্রতি মাসে হিন্দি ও ইংরেজি ভাষায় এটি প্রকাশিত হবে। পাটনায় মুখপত্র উদ্বোধন করে জেডিইউ রাজ্য সভাপতি উমেশ কুশওয়া বলেন, আমাদের কাগজের মাধ্যমে বিহারবাসীর কাছে মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, বাবাসাহেব আম্বেদকর, কর্পুরী ঠাকুরের মতাদর্শ প্রচার করব আমরা। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশজির বক্তব্য ও উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরা হবে। আগামীদিনে ভোজপুরি, মাগধী, অঙ্গিকা, মৈথিলির মত বিহারের আঞ্চলিক ভাষাতেও মুখপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সূচিতে ডুয়ার্স

Advt

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...