Saturday, March 14, 2026

আব্বাসের সঙ্গে কং-বাম সমঝোতা প্রায় বিশ বাঁও জলে

Date:

Share post:

হায়দরাবাদের AIMIM-এর সঙ্গ না ছাড়লে আব্বাসউদ্দিন সিদ্দিকির সঙ্গে জোটে যাচ্ছে না বাম-কংগ্রেস৷ পরিস্থিতি এমনই, বহু চর্চিত এই ভোটের-জোট বিশ বাঁও জলে তলিয়ে যাওয়ার মুখে৷

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকির (Abbasuddin Siddiqui) তৈরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF ) সঙ্গে জোট গড়ে একুশের ভোটে (WB assembly election 2021 ) লড়াই করার প্রস্তুতি নিয়েছিলো বাম-কংগ্রেস (Left- Congress)৷ যদিও কংগ্রেসের লোকসভার দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ( Adhir Choudhury) জানিয়েছেন, “জোট বা আসন সমঝোতা নিয়ে আমার সঙ্গে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি সিদ্দিকির।” এদিকে সূত্রের খবর, মূলত দু’টি কারন প্রস্তাবিত জোটের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷

(১) সিদ্দিকি চিঠি লিখে ৪৪টি আসন দাবি করেছেন। এই দাবি বামফ্রন্ট বা কংগ্রেস কেউই মানছে না৷ এত আসন কিছুতেই আব্বাসের দলকে ছাড়বে না ওই দুই দল৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) বলেই দিয়েছেন, “আমরা ৪৪টি আসন ছাড়ার অবস্থা্য় নেই”। ফলে এই আসন ভাগাভাগি নিয়েই একসঙ্গে হাঁটার আগেই দু’তরফের পথ আলাদা হতে চলেছে৷

(২) বাংলার ভোটে এবার লড়তে চায় আসাউদ্দিন ওয়েইসি’র (Asaduddin Owaisi) দল, AIMIM বা ‘মিম’৷ এই লক্ষ্যে গত ৩ জানুয়ারি ওয়াইসি নিজে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে দু’‌ঘন্টা বৈঠক করেন। এরপরই ওয়েইসির দলের সঙ্গে জোটের কথা ঘোষণা করেন আব্বাস৷ কিন্তু এই জোট মানতে নারাজ বাম- কংগ্রেস। সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ( Md. Selim) বলেছেন, “আমার সঙ্গে সিদ্দিকির কথা হয়েছে। তাঁকে বলেছি, AIMIM-এর সঙ্গে আমাদের বোঝাপড়া সম্ভব নয়।”

জানা গিয়েছে, বাম- কংগ্রেসের এই শর্ত মানতে রাজি নন আব্বাস৷ তিনি বলেছেন, ” AIMIM আগেই আমাদের সঙ্গে জোটের প্রস্তাব দেয়৷ আমরা সহমত হই৷ বামফ্রন্ট বা কংগ্রেস কখনও আমাদের বলতে দিতে পারে না, কার সঙ্গে আমরা জোট করব বা জোট করব না”৷ আব্বাসের প্রশ্ন, ” বাম- কংগ্রেসের হঠাৎ অ্যালার্জি হল কেন ?‌ এর উত্তর পেলে আমরা ওই অ্যালার্জির ওষুধের ব্যবস্থা করব।

বাম-কংয়ের সঙ্গে জোট যে আর হচ্ছে না তা বোঝাতে আব্বাস সিদ্দিকি ‘চরম’ কথাও বলে দিয়েছেন৷ বলেছেন, “বামফ্রন্ট এবং কংগ্রেস, দুজনই মৃত্যুর দিকে হাঁটছে। আমরা ভেবেছিলাম অক্সিজেন দিয়ে এবার বাঁচিয়ে তুলবো। কিন্তু তারা যখন অক্সিজেন চায় না, তখন না হয় ওদের শেষকৃত্যেই হাঁটবো।”

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার ঘোষণা করে বাম-কংগ্রেসের উপর কৌশলী চাপ আব্বাসের

Advt

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...