Wednesday, May 13, 2026

ব্লগার অভিজিৎ রায় হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

Date:

Share post:

বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে (Avijit Roy) হত্যায় জড়িত পাঁচজনকে মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশের আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আরও একজনকে। মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত পাঁচজনের মধ্যে রয়েছে আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আক্রম হোসেন ওরফে আবির, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসেন ওরফে সাইমন এবং আরাফাত রহমান ওরফে সিয়াম। এদের মধ্যে সৈয়দ জিয়াউল হক ও আক্রম হোসেন এখনও পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শফিউর রহমান ফারাবিকে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত ৯টা ১৫মিনিট নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা । এ সময় অভিজিতের স্ত্রী বন্যাও গুরুতর আহত হন। এই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা করতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
পাশাপাশি, দোষীদের উপর জরিমানাও ধার্য করেছেন বিচারক।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...