Tuesday, May 5, 2026

এক সপ্তাহের বিরতিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ কলকাতায় অমিত শাহ

Date:

Share post:

মাঝে বাদ ছিল মাত্র একটি সপ্তাহ। ফের ভোট – বঙ্গে(Bengal tour for election campaign) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Central Home minister Amit Shah) । বুধবার রাতেই শহরে চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় একাধিক কর্মসূচি(south 24 pargana) রয়েছে তাঁর। সকাল থেকেই ঠাসা কর্মসূচি । দক্ষিণ ২৪ পরগনায় একাধিক সভা, বৈঠক রয়েছে অমিতের বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। প্রতিবারের মতো এদিনও একটি দরিদ্র পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা সফরে গিয়ে নামখানার নারায়ণপুরে মৎস্যজীবি সুব্রত বিশ্বাসের ঘরে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।

সারাদিনের কর্মসূচি(today’s schedule of Amit Shah) একঝলকে :

সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক ।

তারপর যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে।

এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হবেন। সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন ।

গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়।

দুপুর ১টা ৫০-এ সভা নামখানার ইন্দিরা ময়দানে।

সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন।

দুপুরে নারায়ণপুরে এক দরিদ্র পরিবারে মধ্যাহ্নভোজ।

এরপর যাবেন কাকদ্বীপে। সেখানে দুপুর ৩টে ৫-এ শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন।

তারপর কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো।

বিকেলে বিএসএফের কপ্টারে চড়ে ফিরবেন কলকাতায়।

Advt

Related articles

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে...

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...