Sunday, June 7, 2026

পালিয়েও শেষ রক্ষা হল না: অবশেষে পুলিশের জালে প্রসেনজিৎ

Date:

Share post:

অবশেষে পুলিশের নাগালে প্রসেনজিৎ রায় (Prasenjit Roy)। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ির ড্রাই পোর্টে অশান্তির ঘটনায় অভিযুক্ত তিনি। সদ্য তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার, বাগডোগরায় (Bagdogra) বিমানে পৌঁছন প্রসেনজিৎ রায়। এনজেপি (Njp) থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে অসমের (Assam) তিনসুকিয়া থেকে। মুখ্যমন্ত্রী শিলিগুড়ি শহরে থাকাকালীন নিউ জলপাইগুড়ি এলাকায় ড্রাই পোর্ট হামলা ও ভাঙচুর চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন প্রসেনজিৎ রায়। ইতিমধ্যেই প্রসেনজিতের বেশ কয়েকজন অনুগামীকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ (Police)। তবে পুলিশের চোখ এড়িয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন অসম। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তিনসুকিয়া থেকে প্রসেনজিৎ রায়কে গ্রেফতার করে। অসমে আদালতে তুলে প্রসেনজিৎ রায়কে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বাগডোগরা। বুধবার প্রসেনজিৎকে তোলা হবে জলপাইগুড়ি আদালতে। ড্রাই পোর্টে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রসেনজিৎ অবশেষে পুলিশের হেফাজতে আশায় সন্তুষ্ট রাজ্য প্রশাসন।

আরও পড়ুন- এক মাসের ব্যবধানে ফের কেঁপে উঠল কর্ণাটক, মৃত ৬

Advt

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...