Saturday, May 23, 2026

হিন্দু বিধবার সম্পত্তিতে অধিকার তাঁর বাপের বাড়ির পরিবারেরও: রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

হিন্দু বিধবার সম্পত্তি শুধুমাত্র তাঁর নয়,  সেই সম্পত্তিতে তাঁর বিবাহ-পূর্ব পরিবারের সদস্যদেরও অধিকার রয়েছে। বৃহস্পতিবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায় দানের ফলে ওই সম্পত্তি তাঁদের মধ্যেও বণ্টন করায় আর কোনও বাধা রইল না। সেইসঙ্গে এ বার থেকে আইনি পরিভাষায় বিবাহ-পূর্ব পরিবারের সদস্যদের ‘অপরিচিত’ বলে অভিহিত করা যাবে না। অর্থ্যাৎ বিধবার সম্পত্তিতে বাপের বাড়ির পরিবারেরও এর অংশীদার।

বৃহস্পতিবার হিন্দু উত্তরাধিকার আইনেই ১৫(১)(ডি)-র ধারা উল্লেখ করে দেশের শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আর সুভাষ রেড্ডির বেঞ্চ এই রায়দান করেছে। বেঞ্চ জানিয়েছে, হিন্দু বিধবার বাপের বাড়ির উত্তরাধিকারীরাও তাঁর সম্পত্তির ভাগীদার হওয়ার যোগ্য। বেঞ্চ জানিয়েছে, ‘‘ওই ধারার পর্যলোচনা করে বোঝা যাচ্ছে যে হিন্দু বিধবার বাবা-মায়ের উত্তরাধিকারীরা তাঁর সম্পত্তি পেতে পারেন। যেহেতু ওই মহিলার বাবা-মায়ের উত্তরাধিকারীদের সম্পত্তির অধিকারী বলা যায়, সেহেতু তাঁদের আর ‘অপরিচিত’ বলা যাবে না। অর্থাৎ, তাঁরা ওই মহিলার পরিবারের সদস্য নন, এমনটাও বলা যায় না।’’

সুপ্রিম কোর্টের মতে, হিন্দু উত্তরাধিকার আইনের ১৫ ধারায় বলা হয়েছে, কোনও মৃতপ্রায় হিন্দু মহিলা দলিল বা স্বেচ্ছাপত্র করে না গেলে তাঁর সম্পত্তি বণ্টন করে দেওয়া হবে। ওই আইনের ১৬ নম্বর ধারায় বলা হয়েছে, প্রথমত, কোনও মহিলার স্বামীর সম্পত্তি সন্তানের মধ্যে ভাগ করা যাবে। দ্বিতীয়ত, স্বামীর উত্তরাধিকারীদের মধ্যে তা বণ্টন করা হবে। তৃতীয়ত, মা-বাবার মধ্যে তা ভাগ করা যেতে পারে। চতুর্থত, বাবার উত্তরাধিকারীরা তার যোগ্য। পঞ্চমত, মায়ের উত্তরাধিকারীও তা ভোগ করতে পারবেন।

Advt

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...