Sunday, March 29, 2026

ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচ জিতে লিগ শেষ করতে চান ফাউলার

Date:

Share post:

শনিবার ২০২০-২০২১ আইএসএলের ( isl 2020-2021) শেষ ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রতিপক্ষ ওড়িশা এফসি( odisha fc)। ১৯ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএলে পয়েন্ট টেবিলের তলানিতে ওড়িশা। ওপর দিকে ১৯ ম‍্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে ইস্টবেঙ্গল। শেষ এইসব পরিসংখ্যানের দিকে না তাকিয়ে, শেষ ম‍্যাচে জয় চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। নির্বাসন কাটিয়ে শনিবার দলের সঙ্গে থাকবেন তিনি।

শনিবারের এই ম‍্যাচ কার্যত দুই দলের নিয়ম-রক্ষার ম‍্যাচ। তবুও লিগ টেবিলের লাস্ট বয়ের বিরুদ্ধে জয় দিয়ে লিগ শেষ করতে চান ফাউলার। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলেননি মাঘোমা, ড‍্যানি ফক্সরা। দলে ছিলেন না পিলকিংটন। চোট থাকায় নামেননি নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। তবে ওড়িশার বিরুদ্ধে পুরো শক্তি মাঠে নামাবেন কিনা তা এখনও তা স্পস্ট করেননি। তবে দলের ফুটবলারদের ওড়িশার বিরুদ্ধে ভাল খেলার কথাই বলেছেন তিনি।

প্রথম লেগে এই ওড়িশার এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। আইএসএলের শেষ ম‍্যাচে সেই ধারাই ধরে রাখতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান

Advt

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...