Wednesday, May 13, 2026

স্পেনের আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে মেরি, জয় দিয়ে অভিযান শুরু সিন্ধুর

Date:

Share post:

স্পেনে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেলেন মেরি কম( Mary Kom)। এদিন ৩৭ বছরের বক্সার উড়িয়ে দিলেন ইটালির প্রতিপক্ষ জিওর্দানা সোরেন্টিনোকে। সেমিফাইনালে মেরি লড়বেন আমেরিকার ভার্জিনিয়া ফুচের বিরুদ্ধে।

করোনার কারণে এক বছর পরে আবারও রিংয়ে ফিরলেন মেরি কম। এদিন শেষ তিন মিনিটে মেরির ক্ষিপ্রতা এবং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েন সোরেন্টিনো। এই জয়ের ফলে উচ্ছসিত ছবারের বিশ্বচ্যাম্পিয়ন।

এ দিকে, সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু করলেন পিভি সিন্ধু। বুধবার তিনি হারালেন তুরস্কের ইজিট নেসলিহানকে। ম‍্যাচের ফলাফল ২১-১৬, ২১-১৯।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...