Saturday, April 4, 2026

মোদির ব্রিগেডের আগেই শহর মুড়বে মমতার পোস্টার,ব্যানার, ফ্লেক্সে

Date:

Share post:

মোদির ব্রিগেডের দিন কলকাতা শহর মুড়ে ফেলা হবে তৃণমূল (TMC)এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পোস্টার,ব্যানার, ফ্লেক্সে৷

কলকাতায় পা রেখে প্রধানমন্ত্রী যাতে বুঝতে পারেন বাংলা বা কলকাতা মানেই মমতা৷
বিদায়ী কাউন্সিলর বা কো-অর্ডিনেটরদের বলা হয়েছে, বিজেপির (BJP) কর্মসূচির জন্য নয়, ভোট আসন্ন, তাই দলের তরফে এভাবেই প্রচারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ মার্চ ব্রিগেড সমাবেশ (Brigade) করছে বিজেপি৷ সমাবেশের প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তৃণমূলের পরিকল্পনা, ওইদিন শহরজুড়ে দেখা যাবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার আর ব্যানার৷ বৃহস্পতিবার দলের তরফে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর বা কো-অর্ডিনেটরদের এই নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নয়া সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত থাকবে গোপন সুড়ঙ্গ পথ

এদিন তৃণমূল ভবনে কলকাতার সব বিধায়ক, কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেন দলের শীর্ষনেতারা। সূত্রের খবর বৈঠকেই দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ৭ তারিখের বিজেপির ব্রিগেড সমাবেশের আগেই কলকাতা ছেয়ে ফেলতে হবে দলের পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, ‘বাংলার গর্ব মমতা’ ইত্যাদি স্লোগান লেখা ব্যানারে মুড়ে ফেলতে হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড৷

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...