Monday, May 4, 2026

সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না ‘কয়লা- মাফিয়া’ লালা, আগাম জামিনের আর্জি খারিজ

Date:

Share post:

শীর্ষ আদালতেও রেহাই পেল না লালা। বুধবার কয়লাকাণ্ডে প্রধান অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi ) ওরফে লালার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিমকোর্ট (Supreme Court)। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কয়লাকাণ্ডের তদন্তে CBI এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুপ মাজি ওরফে লালা। এদিনের শুনানিতে CBI- এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, আন্তঃরাজ্য পাচারে জড়িত লালা (Lala)। একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে কয়লা পাচারের (Coal Smuggling) নেটওয়ার্ক।উত্তরপ্রদেশেও এই পাচার চক্রের যোগ পাওয়া গিয়েছে। এই মুহুর্তে অনুপ মাজিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন৷ বারবার তলব করা সত্ত্বেও সাড়া দিচ্ছে না লালা৷ এদিন শীর্ষ আদালতে অনুপ মাঝি ওরফে লালার (Lala) হয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন মুকুল রোহতাগি। CBI-এর দাখিল করা হলফনামার কথা তুলে ধরেন মেহতা। একইসঙ্গে ইস্টার্ন রেলের তরফেও CBI তদন্তের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হয়। লালা এখনও ফেরার, তার নাগাল পাননি CBI তদন্তকারীরা।

আরও পড়ুন-সারদা মামলায় এবার ইডির নোটিশ শুভাপ্রসন্ন এবং সমীর চক্রবর্তীকে

কয়লাকাণ্ডের তদন্তে CBI-এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার তরফে এদিন বলা হয়, তার বিরুদ্ধে যে FIR দায়ের করেছে CBI, সেই FIR খারিজ করতে হবে৷ শীর্ষ আদালত লালার এই আর্জিও খারিজ করেছে৷

Advt

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে