Thursday, March 5, 2026

বিচারাধীন বন্দির সংখ্যায় উত্তরপ্রদেশ শীর্ষে, পশ্চিমবঙ্গ তিন নম্বরে!

Date:

Share post:

বিচারাধীন বন্দির সংখ্যায় দেশের শীর্ষে কোন রাজ্য জানেন? সেই তালিকায় শীর্ষে আছে উত্তরপ্রদেশ এবং তিনে পশ্চিমবঙ্গ!
এক প্রশ্নের লিখিত জবাবে লােকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র বলছে,
পাঁচ বছরের বেশি বিচারাধীন আছেন এমন বন্দির সংখ্যা দেশে ৫ হাজার ১১ জন। বিচারাধীন এই বন্দিদের প্রায় অর্ধেকই উত্তরপ্রদেশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানিয়েছেন, ২০১৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত নথির ভিত্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরাে (এনসিআরবি) এই তথ্য দিয়েছে । এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে তিন নম্বরে। সিপিআই সাংসের কে সুব্বারায়ান বিচারাধীন বন্দি সংক্রান্ত প্রশ্ন পাঠিয়েছিলেন। রেড্ডির দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী জেলে রয়েছেন এই বিচারাধীনরা।‘জেল’ এবং বন্দি এই দুটি রাজ্য তালিকার বিষয়। উত্তরপ্রদেশে এখন সরকার চালাচ্ছে বিজেপি-ই। উত্তরপ্রদেশের জেলে বিচারাধীন বন্দিরসংখ্যা ২ হাজার ১৪২। দেশে মােট বিচারাধীন বন্দির ৪২.৭৪ শতাংশ এরাজোই। এরপরই রয়েছে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। এই দুই রাজ্যে পাঁচ বছরেরও বেশি সময় বিচার চলছে এমন বন্দির সংখ্যা ৩৯৪ ও ৩০৩। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লিতে এমন বন্দির সংখ্যা মাত্র ২৫৪!
মন্ত্রী লিখিত জবাবে বলেছেন, ফৌজদারি বিচার প্রক্রিয়ায় ৪৩৬-ক ধারা অনুযায়ী সম্ভাব্য সাজার মেয়াদের অর্ধেকের বেশি জেলে থাকলে জামিন পাওয়া যায় ।

spot_img

Related articles

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...

হারের পর ড্র, আইএসএলের শুরুতেই ইস্টবেঙ্গলের খেলায় অশনি সংকেত

আইএসএলে(ISL) আটকে গেল ইস্টবেঙ্গল(East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র লাল হলুদের। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল...