Saturday, May 16, 2026

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কনস্টেবল

Date:

Share post:

মাদক পাচারে এবার নাম জড়ালো ২ পুলিশ কর্মীর। মাদক পাচার চক্রে ২ কনস্টেবল-সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্সের (STF)-এর আধিকারীকরা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সপ্তাহে স্ট্র্যান্ড রোড থেকে ফনি বিশ্বাস, রাজু বিশ্বাস ও সম্বিত রায় ৩ জনকে আটক করে পুলিশ। তাদের কাছে থেকে ১.১৩২ কেজি গাঁজা উদ্ধার হয়। ১৩ মার্চ তাদের আদালতে তোলা হয়। সূত্রের খবর, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে বনগাঁর ২ বাসিন্দা কলকাতা পুলিশের কর্মী পলাশ বিশ্বাস ও সুব্রত বিশ্বাসের নাম। প্রশান্ত নামে এক যুবক তাদের মাদক সরাবরাহ করত। তাদের নাম প্রকাশ্যে এসেছে তা জানাজানি হতেই এলাকা ছাড়ে ওই দুই পুলিশ কর্মী। অভিযুক্তদের গ্রেফতার করতে শনিবার গভীর রাতে বনগাঁর চাঁদপাড়ায় পৌঁছয় STF-এর আধিকারিকরা। অবশেষে একটি পোলট্রি ফার্ম থেকে ওই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-১৫ বছরের পুরনো গাড়ির রিন্যুয়াল আর নয়, বলছে কেন্দ্র

স্থানীয়রা জানিয়েছেন, পলাশ বিশ্বাস ও সুব্রত বিশ্বাস বরাবরই বিলাশবহুল জীবনযাপন করতেন। প্রচুর সম্পত্তির মালিক তারা। তাদের একাধিক বাড়ি রয়েছে বনগাঁয়। এসব দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কিন্তু কোনদিনই স্থানীয়রা এব্যাপারে কিছু বলেননি। পুলিশ সূত্রে খবর, কাজের মাঝেই মাদক সরবরাহ করত ধৃত ২ কনস্টেবল। শুধু এ রাজ্য নয়, আরও অনেক রাজ্যেই মাদক সরবরাহ করত তারা।

Advt

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...