Saturday, March 14, 2026

আদালত নিরাপত্তা দিলেও দলিতের সঙ্গে বিয়েতে ইচ্ছুক যুবতীকে খুন করল বাবা

Date:

Share post:

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও জাতপাতের ভয়াবহতা যে কী ভয়াবহভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে মাঝেমধ্যেই তার প্রমাণ উঠে আসে সংবাদমাধ্যমে। সম্প্রতি আবারও তেমনই এক নৃশংস ঘটনা ঘটলো দেশে। রাজস্থানে(Rajasthan) এক যুবতীকে নৃশংসভাবে খুন(Murder) করল তার বাবা। মেয়েটির ‘অপরাধ’, সে একটি দলিত যুবককে(dalit youth) বিয়ে করতে চেয়েছিল। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, সম্প্রতি এই যুগলকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট(High Court)। আদালতের পুলিশি নিরাপত্তা সত্ত্বেও কিভাবে মেয়েটির খুন হয়ে গেল তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:বিজেপি তালিকায় আরও এক সাংসদ, প্রার্থী হতে চলেছেন শান্তনু ঠাকুরও

জানা গিয়েছে রাজস্থানের দৌসা জেলায় ১৮ বছর বয়সী এক যুবতী বিয়ে করতে চেয়েছিল দলিত সম্প্রদায়ের এক যুবককে। তবে পরিবারের নিয়মের বাইরে বেরিয়ে এই বিয়েতে রাজি ছিল না মেয়েটির বাবা। জোর করে অন্যত্র মেয়েটির বিয়েও দিয়ে দেওয়া হয়। তবে শশুর বাড়ি থেকে পালিয়ে মেয়েটি তার প্রেমিকের কাছে চলে যায়। এরপর আদালতের দ্বারস্থ হয়ে নিরাপত্তা চায় এই যুগল। আদালত পুলিশকে নির্দেশ দেয় ওই যুগলকে নিরাপত্তা দেওয়ার জন্য। এরপর ওই যুগল দৌসায় নিজের এলাকায় পৌঁছয়। কয়েকদিন ঠিকঠাক চললেও হঠাৎ নিখোঁজ হয়ে যায় যুবতী। বৃহস্পতিবার ওই যুবতীর বাবা থানায় এসে স্বীকারোক্তি দেয় যে সে তার মেয়েকে হত্যা করেছে। ইতিমধ্যেই মেয়েটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশি নিরাপত্তা থাকা সত্বেও কীভাবে মেয়েটিকে অপহরণ এবং খুন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিযেও।

Advt

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...