Thursday, May 21, 2026

আবার লকডাউন হলে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি, আশঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের

Date:

Share post:

ফের বাড়ছে করোনা সংক্রমণ। দেশের বেশ কয়েকটি শহরে শুরু হয়ে গিয়েছে লকডাউন। আশঙ্কা করা হচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভের। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যদি দেশে আবার লকডাউন হয় তবে তা সামলানো যাবেনা বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবার মুখ থুবড়ে পড়বে ভারতের অর্থনীতি, এমনটাই আশঙ্কা করছে আরবিআই।

করোনার প্রকোপে গোটা দেশজুড়ে শুরু হয় লকডাউন। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলে শুরু হয় আনলক পর্ব। আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল দেশ। নিউ নর্মাল জীবনযাত্রায় অভ্যস্ত হচ্ছিল সবাই। ঘুরে দাঁড়াচ্ছিল দেশের অর্থনীতি। কিন্তু ফের যদি লকডাউন হয় তাহলে ভারতের অর্থনীতি যে একেবারে মুখ থুবড়ে পড়বে এমনটাই আশঙ্কা করছে আরবিআই(RBI)।

ফের লকডাউন হলে প্রচুর মানুষের ফের কাজে ফেরার পথও কঠিন হবে। প্রভাব পড়বে জিডিপিতে। জানুয়ারিতে যেখানে দেশের বেকারত্বের হার ছিল ৬.৫ শতাংশ, সেখানে ফেব্রুয়ারিতে তা সামান্য হলেও বেড়ে দাঁড়িয়েছে ৬.৬ শতাংশ৷ এই অবস্থায় লকডাউন হলে পুরো প্রক্রিয়া বিগড়ে যেতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা। তাই হাট বাজার মল ইত্যাদি খোলা থাকা জরুরি। তবে যেখানে মানুষ জমায়েত হচ্ছেন সেখানেই বাড়ছে সামাজিক দূরত্ব না মানার প্রবণতা। ফলে এখন দু’মুখো সমস্যায় দেশ।

Advt

Related articles

ত্বিষা শর্মা মৃত্যু-তদন্তে নয়া মোড়! পলাতক স্বামীর খোঁজে পুরস্কার মূল্য ৩ গুণ

প্রাক্তন মিস পুনে তথা মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। তদন্তকারীদের স্ক্যানারে তাঁর শাশুড়ি তথা...

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরই শুরু অ্যাকশন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঝুলল তালা!

নতুন সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার থেকে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে(Rabindra...

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...