Sunday, March 15, 2026

বাংলার ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন স্বামী, অস্ট্রেলিয়া থেকে প্রচার করছেন স্ত্রী

Date:

Share post:

স্বামী পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে লড়াই করার জন্য টিকিট পেয়েছেন। আর স্ত্রী রয়েছেন অস্ট্রেলিয়ায়, সেখান থেকে স্বামীর সমর্থনে প্রচার করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা সংক্রমণের কারণে পরিবহণ-নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণেই সেখানে আটকে রয়েছেন তিনি।

ভারতীয় জনতা পার্টির হয়ে একুশের ভোটে লড়বেন ঠাকুরনগরের মতুয়াবাড়ির ছেলে সুব্রত ঠাকুর। তিনি গাইঘাটা আসন থেকে প্রার্থী হয়েছেন। সুব্রত ঠাকুরের স্ত্রী ঈশিতা ঠাকুর অস্ট্রেলিয়ায় (Australia) কর্মরত। মঙ্গলবার বিজেপি ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। সেই তালিকাতেই দেখা যায়, গাইঘাটা আসনে ভোটে লড়ছেন ঠাকুরনগরের মতুয়াবাড়ির ছেলে সুব্রত ঠাকুর। স্বামীর প্রার্থী হওয়ার খবর পাওয়ার পরই সিডনি (Sydney) থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায় আড়াই মিনিটের এক ভিডিয়োবার্তায় সুব্রতর হয়ে প্রচার করেন ঈশিতা। ভিডিয়োটিতে ঈশিতা শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-সংযুক্ত মোর্চার সঙ্গে সংঘর্ষে বারুইপুরে ১ তৃণমূল কর্মীর মৃত্যু, আহত ১০

ঈশিতার ওয়ালে থেকে পাওয়া গিয়েছে এই পোস্টও…

‘এই জয় মতুয়াদের জয়/ কোনও ব্যক্তিগত জয় নয়/
এটি সামাজিক মর্যাদার জন্য জয়,/ সমতার জন্য জয়,/সম্মানের জন্য জয়,/ সিএএ-এর জন্য জয়,/
আমাদের উন্নত ভবিষ্যতের জন্য জয়/ তোমাদের আশীর্বাদ , ভক্তি আর তোমাদের ভালবাসা আমাদের ঠাকুরবাড়ির শক্তি/ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মাতুয়া’

Advt

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...