Saturday, March 14, 2026

নির্বাচনের আগে ফের আইএএস, আইপিএস পদে রদবদল কমিশনের

Date:

Share post:

বাকি আর একদিন। তারপরেই বাংলায় শুরু বিধানসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে রাজ্যে ডিএম-এসপি (DM-SP) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আইএএস-আইপিএস (IAS-IPS) ব়্যাঙ্কের পাঁচজন আধিকারিককে বদলি করা হয়েছে।
কলকাতা পুলিশের ডিসি সাউথ ও এডিজি পশ্চিমাঞ্চলকে বদলি করেছে কমিশন। পাশাপাশি, ঝাড়গ্রামের (Jhargram) জেলাশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বদল করা হয়েছে কোচবিহার (Coochbehar), ডায়মন্ডহারবারের (Diamond Harbour)এসপিকেও।

ডিসি সাউথ সুধীর নীলকান্তকে সরিয়ে আনা হল আকাশ মেঘারিয়াকে।

এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংয়ের বদলে পদে এলেন ডক্টর রাজেশ কুমার।

ঝাড়গ্রামে ডিআইও আয়েশা রানির জায়গায় জয়শ্রী দাশগুপ্ত।

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন এসপি অরিজিৎ সিনহা।

কোচবিহারের এসপি কে কান্নানের বদলে নতুন পুলিশ সুপার দেবাশিস ধর।

শাসকদলের অভিযোগ, বিজেপির অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের আগেই এই রদবদল।

চব্বিশঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় করে কমিশন। তারপরেই এই সিদ্ধান্ত। ঝাড়গ্রামে প্রথম দফায় নির্বাচন রয়েছে। তার আগেই ডিএম-এসপি বদলের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...