Saturday, May 2, 2026

ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন মমতা

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যের পাঁচ জেলায় প্রথম দফার ভোট। তার আগেও জেলায় জেলায় রোড শো, সভা করছেন সব দল। বাংলার মসনদে বসা যে অতটা সহজ নয়, তা হারে হারে টের পাচ্ছে গেরুয়া শিবির। এদিকে আজ, শুক্রবার পশ্চিম মেদিনীপুরে মেগা শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরা, দাসপুর ও চন্দ্রকোণায় তিন তিনটে সভা করেন তিনি। চেনা সুরেই এদিন বিজেপি ও সিপিআইএম-কে কটাক্ষ করেন তিনি। শুক্রবারের দাসপুরের সভা থেকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, আগামী পাঁচদিন নন্দীগ্রামেই থাকবেন তিনি।

মমতার নজরে নন্দীগ্রাম। তাঁর ‘লাকি’ জায়গা এটি। তাই এখান থেকেই ২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরই নন্দীগ্রামে আগে থেকেই থাকার বন্দোবস্ত করে রেখেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবরে জানা গেছে, রবিবারই নন্দীগ্রামে পৌঁছবেন মমতা। সোমবার ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নন্দীগ্রামের একাধিক জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর। এরপর দ্বিতীয় দফার ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন তিনি।

Advt

 

Related articles

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...